বিইউবিটি এ্যালামনাই এসোসিয়েশন কার্যালয়ের শুভ উদ্বোধন
Dec 09, 2019 - Dec 09, 2019

গত ০৭ ডিসেম্বর, ২০১৯ বিইউবিটি এ্যালামনাই এসোসিয়েশন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। বিইউবিটি’র সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন অ্যালামনাই এসোসিয়েশন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরস্পরের যোগাযোগের একটি সেরা মাধ্যম, যা শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার ও সুন্দর সামাজিক সম্পর্ক সৃষ্টিতেও সহায়তা করে। এসময় তার সঙ্গে ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান, ফ্যাকাল্টি অব বিজনেসের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেন, ইইই বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ ফায়াজ খান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, প্রক্টর উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম এবং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম আজমল হোসেন ও সাধারণ সম্পাদক শাহীন আশরাফ চৌধুরী সহ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ।
